NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি চিনপিংয়ের ‘অস্বাভাবিক বিরতি’! ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
Logo
logo

মাঠে নামছে ব্রাজিল, ভিনির ফর্ম নিয়ে যা বললেন আনচেলত্তি


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ১০:০৬ এএম

মাঠে নামছে ব্রাজিল, ভিনির ফর্ম নিয়ে যা বললেন আনচেলত্তি

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে এটি হবে কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচ।

প্রথম অ্যাসাইনমেন্ট করার আগে সংবাদ সম্মেলন করেছেন আনচেলত্তি। যেখানে ভিনিসিয়ুসের ফর্ম নিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচ।

 

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে ভিনিসিয়ুসের সঙ্গে একসঙ্গে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছিলেন আনচেলত্তি। যে কারণে ভিনিসিয়ুস সম্পর্কে আগাগোড়া সবই জানেন তিনি।

আনচেলত্তি উপলব্ধি, প্রতিপক্ষের রক্ষণভাগকে বিপদে ফেলতে ভিনিসিয়ুসের বিশেষ দক্ষতা তাকে দলের অমূল্য সম্পদে পরিণত করতে পারে।

 

ব্রাজিল কোচ বলেন, ‘আমি জানি না, সে এখানে (ব্রাজিলে) সেরা ফর্মে ছিল কি না, তবে তার সামনে সময় আছে। সে রিয়াল মাদ্রিদের মতো পারফর্ম করতে পারবে। আমাদের জন্য সে মূল খেলোয়াড়। তাকে তার সেরা খেলাটা খেলতে সাহায্য করতে হবে।’

ভিনিসিয়ুস ২০২২ সালের কাতার বিশ্বকাপে জাতীয় অভিষেক করেন এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিয়মিত খেলেছেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে রিয়াল মাদ্রিদের মতো ফর্মে ফিরতে পারেননি।

কৌশলগত দিক থেকে আনচেলত্তি বলেন, ‘তিনি একটি গঠিত ও ভারসাম্যপূর্ণ দল মাঠে নামাতে চান। বলেন, আমি এমন দল চাই না, যাদের কেবল একটি নির্দিষ্ট পরিচয় আছে। আমাদের ভালোভাবে রক্ষণের কাজ করতে হবে, সেটা ৪-৩-৩ হোক বা ৪-৪-২। আমাদের একসাথে রক্ষণ করতে হবে এবং বল নিয়ে সৃজনশীলতা আনতে হবে।’

 

ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফরম্যান্সের গুরুত্ব বেশি বুঝিয়ে আনচেলত্তি যোগ করেন, ‘ব্যক্তিগত গুণ এখন আর যথেষ্ট নয়; এটা মনোভাব, উদ্দীপনা এবং প্রতিশ্রুতির সাথে মিশে যেতে হবে।’

এখনো ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক ম্যাচের শুরুর একাদশ প্রকাশ করেননি আনচেলত্তি। তবে ১৮ বছর বয়সী এস্তেভাওয়ের প্রশংসা করেছেন, যিনি পালমেইরাস ছেড়ে চেলসিতে যাচ্ছেন এবং যাকে জাতীয় দলের উজ্জ্বল ভবিষ্যত হিসেবে ভাবা হচ্ছে।

আনচেলত্তি বলেন, ‘তার (এস্তেভাও) মধ্যে বিশেষ প্রতিভা আছে… ওর ব্যক্তিত্ব ভালো, ও একজন ভাল মানুষ, বিনয়ী। এখন পর্যন্ত আমার চোখে সব ঠিক আছে। তবে একজন তরুণ খেলোয়াড় হিসেবে আমাদের ধৈর্য ধরতে হবে এবং সাবধানে এগোতে হবে। ওর মধ্যে জাতীয় দলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সব গুণ আছে।’

 

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে ব্রাজিল বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর দ্বিতীয়। অর্থাৎ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরেই ইকুয়েডরের স্থান। টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

 

 

 

পরের সপ্তাহে ঘরের মাঠ সাও পাওলোতে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সেখানে জয় পেলে আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট আগেভাগেই নিশ্চিত করতে পারে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।