NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

মার্কিন পারমাণবিক প্রস্তাব জাতীয় স্বার্থবিরোধী: খামেনি


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

মার্কিন পারমাণবিক প্রস্তাব জাতীয় স্বার্থবিরোধী: খামেনি

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যেই তিনি এই মন্তব্য করেন।

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি বাতিলের পর নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা আলোচনা করেছে। এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতা হয়নি।

 

শনিবার ইরান জানায়, ওমানের মধ্যস্থতায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে। তবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রস্তাব শতভাগ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের পরিপন্থি।

 

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে।

ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না। তবে তেহরান জোর দিয়ে বলেছে, এটি তাদের অধিকার।

খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসূচির ‘মূল চাবিকাঠি’। এ নিয়ে আমেরিকার কিছু বলার অধিকার নেই।

 

তিনি আরও বলেন, আমাদের যদি ১০০টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও থাকে, কিন্তু জ্বালানি উৎপাদনের সক্ষমতা না থাকে। তাহলে সেগুলোর কোনো কার্যকারিতা থাকবে না।

তিনি আরও বলেন, আমরা যদি নিজেরা এই জ্বালানি তৈরি করতে না পারি, তাহলে বাধ্য হয়ে আমেরিকার কাছে যেতে হবে। যেখানে তারা ডজনখানেক শর্ত আরোপ করতে পারে।

সূত্র: এএফপি