NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ট্রাম্পের পরিকল্পনার পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইউরোপ


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ট্রাম্পের পরিকল্পনার পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইউরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিকভাবে স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক দ্বিগুণ করার ঘোষণায় ‘গভীর দুঃখ প্রকাশ’ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সিদ্ধান্তের ফলে ইউরোপ-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইইউ।

শুক্রবার (৩০ মে) যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে এক সমাবেশে ট্রাম্প ঘোষণা দেন, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। তার দাবি, এতে দেশীয় শিল্প লাভবান হবে এবং জাতীয় সরবরাহ আরও নিরাপদ হবে।


শনিবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, আমরা যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণায় গভীর দুঃখ প্রকাশ করছি। এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে এবং উভয় মহাদেশের ভোক্তা ও ব্যবসার ওপর খরচ বাড়িয়ে দেবে।


কমিশন আরও জানায়, তারা ১৪ এপ্রিল ইইউ-যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ তৈরি করতে নিজেদের পাল্টা ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে এখন আবার পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে, ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তরাজ্যের ওপরও প্রভাব পড়তে পারে। ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্টিল ও অ্যালুমিনিয়াম নিয়ে যুক্তরাজ্যের যে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, তা এখনো স্বাক্ষর হয়নি।

ব্রিটিশ স্টিল প্রস্তুতকারীরা এই ঘোষণাকে শিল্পের জন্য ‘আরও একটি বড় আঘাত’ বলে আখ্যা দিয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।


ট্রাম্প এর আগে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক ঘোষণা দিয়েছিলেন, পরে তা ১০ শতাংশে নামিয়ে আনা হয়। তখন তিনি বলেছিলেন, যদি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে ১ জুন থেকেই তা ৫০ শতাংশে উন্নীত করা হবে।


তবে সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ‘খুব ভালো’ ফোনালাপের পর তিনি সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন।

সূত্র: বিবিসি