NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
Logo
logo

শুধু ভালো ক্রিকেট নয়, আমাদের স্মার্ট হতে হবে: লিটন


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৫, ১০:০৫ এএম

শুধু ভালো ক্রিকেট নয়, আমাদের স্মার্ট হতে হবে: লিটন

 বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে দুই দলের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। আরব আমিরাতের মতো ছোট দলের কাছে সিরিজ হেরে পাকিস্তান সফরে এসেছে বাংলাদেশ। অন্যদিকে সদ্য ঘরোয়া ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট পিএসএল শেষ করায় পাকিস্তানের ক্রিকেটাররা বেশ উৎফুল্ল।

চাঙা মনোভাবের পাকিস্তানের বিপক্ষে ভালো করতে হলে অবশ্যই বাংলাদেশকে আরও বেশি ভালো করতে হবে। সঙ্গে কৌশলীও হতে হবে টাইগারদের। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে সেটিই বলেছেন অধিনায়ক লিটন দাস।

 

লিটন বলেন, ‘পিএসএলে আমরা যেমন দেখেছি, এখানের কন্ডিশন একই। হাই স্কোরিং ম্যাচ হয় এখানে। তাই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শুধু ভালো ক্রিকেট নয়, মাঠে স্মার্ট হতে হবে আমাদের।’

‘আরব আমিরাতে আমরা তিন ম্যাচ খেলেছি। প্রতিটিতে দ্বিতীয় ইনিংসে এটি (শিশিরের প্রভাব) মনে হয়েছে। ওই সব ম্যাচে শিশির মূল ফ্যাক্টর ছিল। তবে আমি জানি না, লাহোরে শিশির পড়ে কি না। অনুশীলনে আমরা কোনো শিশির দেখিনি। দেখা যাক।’

 

আমিরাতের বিপক্ষে সিরিজ হারায় বাংলাদেশ দলের কঠোর সমালোচনা করেছেন ভক্তরা। বিষয়টি স্বাভাবিক বলে মেনে নিয়েছেন লিটন।

টাইগার অধিনায়ক বলেন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো নরম্যাল জিনিস। তবে আমাদের সবারই চেষ্টা থাকে, ভালো ক্রিকেট কীভাবে খেলতে পারি এবং আমরা জানি কোথায় কী ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন এখানে পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয়, আমরা খুব ভারসাম্যপূর্ণ দল। ভালো ম্যাচ উপভোগ করব।’

পাকিস্তানের বিপক্ষে ভালো করার প্রত্যাশা নিয়ে লিটন বলেন, ‘সিরিজের প্রত্যাশা আমার একটাই যে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা আমাদের ক্রিকেট ডেভেলপ করতে পারছি না। শুধু ফল নয়, ফল সবসময় আপনার দিকে আসবে। তবে আপনি কীভাবে ক্রিকেট খেলছেন, এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে, আমরা যদি নিজেদের প্রক্রিয়া অনুসরণ করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাফল্যের ফল বেশি থাকবে।’

 

 

 

ধারাবাহিক ও দলগত পারফরম্যান্সের গুরুত্ব দিয়ে টাইগার কাপ্তান বলেন, ‘অবশ্যই এই দলে আমাদের ব্যাটিং রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমিও সেটা জানি। আমি চেষ্টা করব যেন (পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের) ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার দলে অনেকগুলো ব্যাটসম্যান আছে যারা সম্প্রতি খুব ভালো ফর্মে আছে। আমার মনে হয় না, টি-টোয়েন্টি শুধু একজনের খেলা। আমরা যদি ব্যাটিং ইউনিট দলগতভাবে ভালো করতে পারি, আমাদের ফল আসার সম্ভাবনা আছে।’