NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

সুইজারল্যান্ডে ৫ স্কিচালকের মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৫, ১০:০৫ এএম

সুইজারল্যান্ডে ৫ স্কিচালকের মরদেহ উদ্ধার

সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট স্কি রিসোর্ট এলাকার কাছে পাঁচ স্কিচালকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। স্থানীয় পুলিশ ও উদ্ধার সংস্থা রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

ভ্যালেইস আল্পসের চার হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্পফিশহর্নে ওঠার সময় একদল পর্বতারোহী চূড়ার কাছাকাছি কয়েক জোড়া স্কি পড়ে থাকতে দেখে জরুরি বিভাগকে খবর দেয়। তার এক দিন পর মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

ভ্যালাইস স্থানীয় পুলিশ রবিবার এক বিবৃতিতে জানায়, আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে অ্যাডলার হিমবাহের চূড়ার নিচে মরদেহগুলো শনাক্ত করা হয়। সুইজারল্যান্ড-ইতালি সীমান্তবর্তী অনেক উঁচু এলাকায় বিভিন্ন উচ্চতায় তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপের ভেতরে মরদেহগুলো পাওয়া গেছে।

এ ছাড়া উদ্ধার সংস্থা এয়ার জারমাট জানায়, তিনটি মরদেহ এক জায়গায় এবং বাকি দুটি আরো ওপরে বরফে ঢাকা একটি সরু অংশে পাওয়া গেছে।

পরবর্তীতে আরেক জোড়া স্কি খুঁজে পাওয়ার পর নিশ্চিত হওয়া যায়, স্কিচালকরা পাঁচজনের একটি দল ছিল।

তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রাষ্ট্রীয় প্রসিকিউটরের দপ্তর।

 

এর আগে শুক্রবার রাতে আরেকটি দুর্ঘটনায় এয়ার জারমাট ফিয়েশারহর্ন পর্বতে একটি জটিল উদ্ধার অভিযানে অংশ নেয়। সেখানে চারজন পর্বতারোহী কুয়াশা ও ঝোড়ো হাওয়ার মধ্যে আটকে পড়েন।

প্রথমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা স্থগিত করতে হলেও মধ্যরাতের পর দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে চারজনকেই নিরাপদে সরিয়ে আনা হয়।