NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি চিনপিংয়ের ‘অস্বাভাবিক বিরতি’! ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
Logo
logo

টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম

টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না

পারলো না যুবারা। ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত রানার্সআপ হলো বাংলাদেশ। দুর্দান্ত ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলো ভারত।

রোববার ভারতের অরুনাচলে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হয় টাইব্রেকারে। ভারত ৪-৩ গোলে জিতে ট্রফি রেখে দেয় নিজেদের কাছে।

 

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই গোলরক্ষকের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬০ মিনিটে জয়ের গোলে ম্যাচে ফেরে ছোটনের দল। বাকি সময় গোল না হলে বাইলজ অনুযায়ী সরাসরি টাইব্রেকারে ফাইনালের নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।

সুবিধাজনক অবস্থানে চলে যাওয়া বাংলাদেশের যুবারা ধরে রাখতে পারেননি। অধিনায়ক ফয়সাল চতুর্থ শট পোস্টের উপর দিয়ে পাঠিয়ে দেন এবং সালাহ উদ্দিনের শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক। পঞ্চম শট লক্ষ্যভেদ করে ভারতকে ৪-৩ ব্যবধানের জয় এনে দেন শামিত।

 

 

 

ম্যাচের পর কান্নায় ভেঙ্গে পড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। এ সময় ভারতের খেলোয়াড়দের দেখা গেছে বাংলাদেশের খেলোয়াড়দের স্বান্তনা দিতে।