NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
Logo
logo

রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠে মাঝারি সারির দল আল তাওউনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে আটকে গেলো আল নাসর। দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আগের ম্যাচে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছিল দলটি। তবে এবার তাকে ছাড়া খেলো বড় ধাক্কা।

রিয়াদের ম্যাচে ৫১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে আল নাসরকে এগিয়ে দেন ওতাভিও। কিন্তু ৭০তম মিনিটে রজার মার্টিনেজ গোল করে সমতায় ফেরান আল তাওউনকে। শেষ পর্যন্ত ১-১ সমতায়ই শেষ হয় ম্যাচ।

 

এই ড্রয়ের ফলে আল নাসরের পয়েন্ট হলো ৬৪, তারা এখন লিগ টেবিলের চতুর্থস্থানে অবস্থান করছে। তৃতীয় স্থানে থাকা আল কাদসিয়ার চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা, যারা বৃহস্পতিবার আল ওয়েহদাকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার জন্য লিগের শীর্ষ তিনে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ, ফলে রোনালদোর অনুপস্থিতি ও চলমান ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছে আল নাসর শিবির।

 

 

 

অন্যদিকে, করিম বেনজেমার নেতৃত্বাধীন আল ইত্তিহাদ দুই ম্যাচ হাতে রেখেই সৌদি প্রো লিগ শিরোপা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার আল রায়েদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা।