NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয়


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয়

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ভারত ও ফিলিপাইনসের দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) হাইকিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মৃত ভারতীয় পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। বৃহস্পতিবার (১৫ মে) ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার শৃঙ্গে পৌঁছানোর পর হিলারি স্টেপের নিচে নামার সময় মৃত্যুবরণ করেন তিনি।

 

হিলারি স্টেপ ‘ডেথ জোন’ বা মৃত্যুমুখ অঞ্চল নামে পরিচিত, যা ৮ হাজার মিটার উচ্চতার সাউথ কোল এবং শৃঙ্গের মাঝখানে অবস্থিত। এই এলাকায় স্বাভাবিক অক্সিজেনের মাত্রা টিকে থাকার জন্য যথেষ্ট নয়।

তার মরদেহ বেস ক্যাম্পে আনার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেমের পর জানা যাবে বলে জানানো হয়েছে।

 

এদিকে ফিলিপাইনসের ৪৫ বছর বয়সী ফিলিপ সান্তিয়াগো বুধবার গভীর রাতে সাউথ কোলে মারা যান, যখন তিনি শৃঙ্গের দিকে উঠছিলেন।