NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনাদের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, যারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, তাদের ঘরে ঢুকে জবাব দিতে তাদেরই সম্প্রদায়ের এক বোনকে প্লেনে করে পাঠিয়েছিলেন মোদিজি।

ইঙ্গিত ছিল কর্নেল সোফিয়া কোরেশির দিকে, যিনি উইং কমান্ডার ব্যোমিকা সিং ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে নিয়মিত প্রেস ব্রিফিং করে ‘অপারেশন সিঁদুর’-এর অগ্রগতি জানিয়েছিলেন।

 

সম্প্রতি রামকুণ্ডা গ্রামে এক জনসভায় বিজয় শাহ বলেন, ওরা আমাদের হিন্দু ভাইদের বিবস্ত্র করে হত্যা করেছিল। মোদিজি তাদের ঘরে ঢুকে জবাব দিয়েছেন। আমাদের বোনেদের বিধবা করেছিল ওরা—মোদিজি তাদেরই এক বোনকে পাঠিয়ে ওদের ‘উলঙ্গ’ করে শিক্ষা দিয়েছেন।

 

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কংগ্রেসের মধ্য প্রদেশ সভাপতি জিতু পাতওয়ারি বিষয়টি নিয়ে এক্স-এ ভিডিও শেয়ার করে বলেন, বিজেপির এমন নিচু মানসিকতাকে কি দল সমর্থন করে?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজয় শাহের মন্তব্যকে ‘অত্যন্ত অপমানজনক, লজ্জাজনক ও অশালীন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, পহেলগামের সন্ত্রাসীরা দেশকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এ দেশ একজোট হয়ে জবাব দিয়েছে। আগে নৌবাহিনীর শহীদ কর্মকর্তার স্ত্রীকে ট্রোল করা হয়েছে, এরপর পররাষ্ট্র সচিবের মেয়েকে হয়রানি, এখন সেনা কর্মকর্তা সোফিয়া কোরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর কদর্য মন্তব্য—এটাই বিজেপি-আরএসএস-এর নারী বিদ্বেষী মানসিকতা।

মল্লিকার্জুন খাড়গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার দলের এই মন্ত্রীকে বরখাস্ত করার আহ্বান জানান।

 

তীব্র সমালোচনার মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিজয় শাহ। তিনি বলেছেন, আমার কথা অন্যভাবে দেখবেন না। আপনাদের যেভাবে মনে হচ্ছে তা আমি বলিনি। ওনারা আমাদের বোন, সাহসের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছেন।

 

 

 

তবে কংগ্রেসের দাবি, শুধু স্পষ্ট করলেই চলবে না, এ ধরনের মন্তব্য করা একজন মন্ত্রীকে বরখাস্ত করাই উচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া