NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
Logo
logo

১৭ মে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল, নতুন সূচি প্রকাশ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৫, ০৯:০৫ এএম

১৭ মে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল, নতুন সূচি প্রকাশ

ভারত-পাকিস্তান সংঘাতে পড়ে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াচ্ছে। দুই দেশের সম্মতিতে যুদ্ধবিরতির পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, আইপিএল ২০২৫ আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে এবং ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে।

 

টুর্নামেন্টের বাকি অংশ, যা ৯ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল, তা এখন ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ।

নতুন সূচি অনুযায়ী মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৩টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ। প্লে-অফের নির্দিষ্ট ভেন্যু পরে ঘোষণা করা হবে। আপাতত তারিখ জানা গেছে-২৯ মে (কোয়ালিফার ১), ৩০ মে (এলিমিনেটর), ১ জুন (কোয়ালিফার ২), ৩ জুন (ফাইনাল)।

 

মোট ১৭টি ম্যাচের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পুনর্নির্ধারিত ম্যাচ। ৮ মে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে জয়পুরে আবার সম্পূর্ণভাবে খেলা হবে।

টুর্নামেন্টের পুনরারম্ভের ম্যাচ হবে ১৭ মে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্ট পুনরায় শুরুর আগে তারা সরকার, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য প্রধান অংশীজনদের সাথে বিস্তৃত পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে।