NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গর্ব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে।

শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী, দূরদর্শী নেতৃত্ব দেখিয়েছে, তারা বুঝতে পেরেছে এখনই আগ্রাসন থামানোর সময়।

 

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দুই দেশের সঙ্গে ‘বিপুল পরিমাণে’ বাণিজ্য বাড়াতে চান। এছাড়া কাশ্মীর সংকটের একটি দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজতে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান ট্রাম্প।

 

তবে ভারতের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চুক্তিটি পুরোপুরি দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ফল।

পাকিস্তানের পক্ষ থেকে অবশ্য যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে তার নেতৃত্ব ও শান্তির পক্ষে সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।

এ অবস্থানগত পার্থক্য নতুন করে আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষত কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে।

 

সূত্র: সিএনএন