NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

বল হাতে দ্যুতি ছড়িয়ে আবারও লাহোরকে জেতালেন রিশাদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

বল হাতে দ্যুতি ছড়িয়ে আবারও লাহোরকে জেতালেন রিশাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগের ম্যাচে কুয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছিলেন রিশাদ হোসেন। নিজ দল লাহোর কালান্দার্স জিতেছিল ৭৯ রানে।

পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করলেন এ লেগস্পিনার। মঙ্গলবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও নিলেন সমান ৩ উইকেট। খরচ মাত্র ২৬ রান। এই ম্যাচে ইকোনমি আর উইকেট মিলিয়েও সেরা বোলার রিশাদ। ম্যাচে তার প্রতিদ্বন্দ্বী ও সতীর্থ শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নিয়েও খরচা করেন ৩৪ রান।

 

মঙ্গলবারের অসাধারণ পারফরম্যান্স করে রিশাদ জিতেছেন ৩ লাখ পাকিস্তানি রুপির সুপারপাওয়ার পুরস্কার। সব মিলিয়ে পিএসএল ক্যারিয়ারের প্রথম দুটি ম্যাচ স্বপ্নের মতোই হয়েছে ডানহাতি এ স্পিনারের।

শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান করে লাহোর। জবাবে করাচি কিংস অলআউট হয় মাত্র ১৩৩ রানে।

 

করাচিকে এত কম রানে গুটিয়ে দেওয়ার অভিযানে বড় অবদান রিশাদের। বাংলাদেশি টাইগার ক্রিকেটার করাচির ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসেই দুটি উইকেট তুলে নেন। তাও গুরুত্বপূর্ণ দুই উইকেট। আউট করেন শান মাসুদ ও ইরফান খানকে।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদিকে আউট করেন রিশাদ। এতে ৫০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে করাচি। অষ্টম ও নবম উইকেটের জুটিতে কিছু রান করে মান বাঁচায় দলটি।

বল হাতে সফল হলেও ব্যাট হাতে ভালো কিছু করার সুযোগ পাননি রিশাদ। ইনিংসের শেষ বলে ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রানআউটের শিকার হন। ৩ বলে করেন ২ রান।

 

 

 

লাহোরের হয়ে এ ম্যাচে সর্বোচ্চ ৪৭ বলে ৭৬ রান করেন ফখর জামান। ৪১ বলে ৭৫ রান করেন ড্যারিল মিচেল।