NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

সাকিব-মুশফিকের সঙ্গে ওপেনিংয়ের ভাবনায় শেখ মেহেদীও


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ১২:৫৪ এএম

>
সাকিব-মুশফিকের সঙ্গে ওপেনিংয়ের ভাবনায় শেখ মেহেদীও

এশিয়া কাপের জন্য ভারত, পাকিস্তান ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ ঝুঁকি না নিয়ে ১৭ সদস্যের দল দিয়েছে। এই স্কোয়াডে ব্যাটসম্যানের ছড়াছড়ি হলেও এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন ছাড়া স্বীকৃত কোনো ওপেনার নেই। বিকল্প ভবনায় আছেন শেখ মেহেদী হাসান। এর বাইরে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে ভাবনায় রেখেছে ম্যানেজমেন্ট।

আজ সোমবার মিরপুরের বিসিবি ভবনে শোকাবহ ১৫ আগস্টের মূল অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, প্রতিপক্ষের বোলিং শক্তি বিবেচনায় সাজানো হবে ওপেনিং পজিশন।

 

সুজন বলছিলেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও পারভেজ ইমন। বাকি অনেকেই কিন্তু স্থানীয় ক্রিকেটে ওপেন করেছে। আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক সেই বোলিং অ্যাটাকে আমরা কাকে ওপেন করাবো সেটা নিয়ে ভাবছি। মুশফিক হতে পারে। ইউ নেভার নো, সাকিবও হতে পারে। মিরাজ হতে পারে, শেখ মেহেদীও ওপেন করেছে। অনেকগুলো অপশন আছে। কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করছি।’

যোগ করেন সুজন, ‘এই ফরম্যাটে আমি ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত না। নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজে ছিল। ওকে আমরা মিডল অর্ডারে চিন্তা করেছিলাম। স্থানীয় ক্রিকেটে তিন-চারে খেলে। বিপিএলে কিছু ক্ষেত্রে ওপেন করেছে। হিটার বা মারতে পারে এমন খেলোয়াড় আমরা বিভিন্ন পজিশনে রোটেট করতে চাই। যেহেতু সাকসেস হয়নি। ওখানে লিটন আউট হয়েছে, বিজয় টিকে আছে।’

 

তবে এগুলো নিয়ে যে আগেই ভাবা উচিৎ ছিল, সেটি স্বীকার করেছেন সুজন। সাবেক এই অধিনায়ক বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপ এমন একটা জায়গা আমাদের হয়তো আরও আগেই পরিকল্পনা করা উচিত ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা। ব্যর্থতাও বলবো না, ছেলেরা যারা লোকাল ক্রিকেটে ভালো করেছিল তাদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম। তার কিন্তু নিজেদের মেলে ধরতে পারবেনি। স্থানীয় ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য অনেক।’