NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১০ পিএম

প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথ জানিয়েছে আলজেরিয়া। একই সঙ্গে দেশটিতে সফরের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। 

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এ আমন্ত্রণ জানান আফ্রিকার দেশটির রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টাও আলজেরিয়া সরকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সেই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করতে ব্যাবসায়িক প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর জন্য দেশটির প্রতি অনুরোধ জানান।

 

বৈঠকে আলজেরিয়া রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং তাদের জ্বালানিমন্ত্রী চলতি বছরের মার্চে ঢাকা সফর করবেন।

তিনি বলেন, ‘আলজেরিয়া বাংলাদেশ থেকে আরো বেশি গার্মেন্ট, জুট, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক পণ্য আমদানির কথা ভাবছে।’

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার সমর্থন চেয়েছেন; বাংলাদেশ এই তিনটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে প্রার্থী।

 

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন উপস্থিত ছিলেন।