NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

প্রথম ১০ ওভারেই ম্যাচ হাতছাড়া হয়ে গেছে, মনে করেন শান্ত


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৭ পিএম

প্রথম ১০ ওভারেই ম্যাচ হাতছাড়া হয়ে গেছে, মনে করেন শান্ত

বাংলাদেশের হারের পেছনে কারণ কী? একাদশে বাড়তি একজন স্পিনার না খেলানো নাকি বাংলাদেশের বাজে ব্যাটিং? ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাঠগড়ায় দাঁড় করালেন ব্যাটারদেরই। তার মতে, ব্যাটিংয়ের প্রথম ১০ ওভারেই ম্যাচ হাতছাড়া হয়ে গিয়েছে।

দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৫ রান। সেই সময় জাকের আলির ক্যাচটা রোহিত শর্মা নিয়ে নিলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতো। তবে ক্যাচটা নিতে পারেননি রোহিত। সেই অবস্থায় শেষপর্যন্ত ২২৮ রান তোলে বাংলাদেশ। তাওহিদ হৃদয় হাঁকান বীরোচিত এক সেঞ্চুরি (১০০)। ৬৮ রান করেন জাকের।

 

তবে ২২৮ রানের পুঁজি নিয়ে ভারতের সঙ্গে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, আমার মতে, ‘প্রথম পাওয়ার প্লেতে আমরা যেভাবে ব্যাট করেছি, সেটা আমাদের বিপদ ডেকে এনেছে। ওখান থেকে ম্যাচে ফিরে আসা খুব কঠিন কাজ। তারপরও হৃদয় এবং জাকের যেভাবে ব্যাট করেছে, সেটা দুর্দান্ত। ফিল্ডিংয়ের সময় আমরা কয়েকটি ভুল করেছি। ক্যাচ ফস্কেছি আমরা। রানআউটের সুযোগ হাতছাড়া করেছি।’

 

দুবাইয়ের পিচ পড়তে কি ভুল করেছিলেন? দলে একজন বাড়তি স্পিনার থাকলে ভারতকে কি আরও চাপে ফেলে দেওয়া যেতো? একাদশ নির্বাচনে কি গলদ ছিল? তা মানতে রাজি হলেন না বাংলাদেশের অধিনায়ক।

 

তিনি দাবি করেন, প্রথম একাদশে বাড়তি কোনও স্পিনারের প্রয়োজন ছিল বলে মনে করেন না। বরং নতুন বলে যদি ভারতের উইকেট তুলে নেওয়া যেতো, তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো।