NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

জুলাই বিপ্লবে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৩:৫৭ এএম

জুলাই বিপ্লবে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে : প্রেসসচিব

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

‘গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১-৩৬ জুলাই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ নামে একটি সংগঠন। সভায় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন।

 


 

সভায় শফিকুল আলম বলেছেন, গণমাধ্যম যাতে ফ্যাসিবাদের পক্ষে কাজ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকতা এমন হতে হবে যা যেকোনো সরকারের গঠনমূলক যৌক্তিক সমালোচনা করবে। প্রয়োজনে কাঠগড়ায় দাঁড় করাবে সরকারসহ যেকোনো ক্ষমতাসীনকে।