NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

কিরণের সঙ্গে আলোচনার পর বিদ্রোহ প্রত্যাহার সাবিনাদের


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৫ পিএম

কিরণের সঙ্গে আলোচনার পর বিদ্রোহ প্রত্যাহার সাবিনাদের

অবশেষে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনা খাতুনসহ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার।

আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন সাবিনারা।

 

এর আগে সাবিনারা জানিয়েছেন, কোচ বাটলারের অধীনে তারা অনুশীলনে যোগ দেবেন না। সেই সিদ্ধান্ত অনুসারে এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ জানুয়ারি দলের ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি তারা।

এরপর বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাইরে রেখেই ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশ্য সাবিনাদের ফেরার সুযোগ রেখেছিল বাফুফে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অনুশীলনে ফিরলেই সাবিনাদের সঙ্গে চুক্তি করা হবে।

 

সাবিনাদের বিদ্রোহ অবসানের বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন,'সভাপতি ও আমার পক্ষ থেকে মেয়েদের বিষয়টি সুরাহার চেষ্টা করেছি। তাদের ফিরিয়ে আনতে আমাদের সব ধরণের প্রচেষ্টা ছিল। সেই ধারাবাহিকতায় আজও (রোববার) ওই ১৮ ফুটবলারের সাথে বসেছিলাম। কথা বলেছি। এখন আমি আপনাদের বলতে পারি যে, মেয়েরা অনুশীলনে ফিরবে।'