NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে হামলা, নিহত অন্তত ১০


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৮ পিএম

পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে হামলা, নিহত অন্তত ১০

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাকে বিস্ফোরণের আঘাতে অন্তত ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রদেশটির হারনাই এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

হারনাইয়ের উপকমিশনার হাজরত ওয়ালি কাকার জানান, শহরাগ জেলার কয়লা খনির এলাকা পিএমডিসি ৯৪-তে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে শ্রমিকরা হতাহত হন। তাদের শহরাগের বেসিক হেলথ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

 

বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক দিয়ে হামলাটি চালানো হয়েছে।

 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, নিরীহ নাগরিকদের টার্গেট করা সন্ত্রাসীরা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। বেলুচিস্তানের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

বুগতি জানান, শান্তির শত্রুদের পরিকল্পনা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বেলুচিস্তান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভিও এ হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলাকারী এসব নরপিশাচ কোনোভাবেই সহানুভূতির যোগ্য নয়।

সূত্র: ডন