NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

দক্ষিণ আফ্রিকার রানপাহাড়, কঠিন পাকিস্তানের ফাইনালের পথ


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৭ পিএম

দক্ষিণ আফ্রিকার রানপাহাড়, কঠিন পাকিস্তানের ফাইনালের পথ

এই ম্যাচটি ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনাল। যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন এক ম্যাচে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য।

করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ফাইনালে নাম লেখাতে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৩।

 

দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটার সেঞ্চুরি পাননি। তবে আশির ওপরে করেছেন তিনজনই। অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২, ম্যাথিউ ব্রিটজকে ৮৪ বলে ৮৩ আর হেনরিখ ক্লাসেন খেলেছেন ৫৬ বলেই ৮৭ রানের ইনিংস। ক্লাসেনের বিধ্বংসী ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা।

এছাড়া শেষদিকে কাইল ভেরেন ৩২ বলে ৪৪ আর করবিন বসচ ৯ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস খেলেন।

 

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং নাসিম শাহ আর খুশদিল শাহ নেন একটি করে উইকেট।