NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২২ পিএম

জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও

এবারের মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্টে শীর্ষে থাকলেও তাদের স্বস্তি নেই আসলে। থাকবে কী করে? সমান ম্যাচে ৪৯ ও ৪৮ পয়েন্টে যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা।

চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা জমেছে ইউরোপের অন্য শীর্ষ চার লিগেও।

অবশ্য বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আর লিগ আঁতে পিএসজি প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে গেছে। তবে বাকি দুই- প্রিমিয়ার লিগ ও সিরি আঁতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই জমে ক্ষীর হয়েছে।

 

তবে দলের বাইরে ব্যক্তিগত লড়াইটা আরো জমে উঠেছে। আর তা হচ্ছে- শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াই।

অর্ধেকের একটু বেশি মৌসুম শেষে কোনো লিগেই এককভাবে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে পারেননি স্ট্রাইকাররা। শুধু বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন ছাড়া। ২১ গোল নিয়ে শীর্ষে থাকা কেইন অবশ্য এই স্বস্তি পেতে পারতেন না যদি ওমর মারমুশ দলবদলের শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটিতে যোগ না দিতেন। যাওয়ার আগে আইনট্রাখট ফ্রাংকফুর্টের হয়ে ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি।
 

 

বাকি চার লিগেই স্ট্রাইকারদের ইঁদুর-বিড়াল দৌড় চলছেই। চলুন, দেখে নেওয়া যাক শীর্ষ ৫ লিগের গোলদাতাদের তালিকা-

                                     প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম        ক্লাব        গোল
মোহাম্মদ সালাহ            লিভারপুল         ২১
আর্লিং হালান্ড                  ম্যানচেস্টার সিটি      ১৯

আলেক্সজান্ডার ইসাক 

ক্রিস উড 

       নিউক্যাসল 

            নটিংহাম ফরেস্ট

    ১৭

 

লা লিগার সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম        ক্লাব     গোল
রবার্ট লেভানডফস্কি         বার্সেলোনা      ১৯
কিলিয়ান এমবাপ্পে           রিয়াল মাদ্রিদ      ১৬
রাফিনিয়া     বার্সেলোনা     ১৩

 

বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম               ক্লাব     গোল
হ্যারি কেইন         বায়ার্ন মিউনিখ      ২১
ওমর মারমুশ          ফ্রাংকফুর্ট (বর্তমান ম্যানসিটি)      ১৫
প্যাট্রিক শিক          লেভারকুসেন     ১৪

 

সিরি আঁর সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম            ক্লাব       গোল
মাতেও রেতেগুই     আতালান্তা     ২০
ময়েইস কিন      ফিওরেন্টিনা    ১৫
মার্কাস থুরাম      ইন্টার মিলান     ১৩


     লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম             ক্লাব     গোল
ওসমান দেম্বেলে     পিএসজি    ১৬
ম্যাসন গ্রিনউড     মার্শেই   ১৩
জোনাথন ডেভিড       লিলে    ১২