NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

পুঁচকে প্লিমাউথের কাছে হেরে বিদায় লিভারপুলের


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৪ পিএম

পুঁচকে প্লিমাউথের কাছে হেরে বিদায় লিভারপুলের

এফএ কাপে বড় অঘটনের জন্ম দিলো ২৪ দলের চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা প্লিমাউথ আর্গাইল। রোববার রাতে টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডে তারা ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে বিদায় করে দিয়েছে।

হার্ভি এলিয়টের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে রায়ান হার্ডির ৫৩তম মিনিটের গোলই নির্ধারক হয়ে ওঠে, ফলে আর্নে স্লটের দল এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্থবারের মতো পরাজিত হলো।

 

স্লট এই ম্যাচে তার অনেক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন। মোহামেদ সালাহ এবং কোডি গাকপো ম্যাচডে স্কোয়াডে ছিলেন না এবং এর খেসারত দিতে হয়েছে তাকে। এই জয়ে প্লিমাউথ তাদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে এবং একই সঙ্গে লিভারপুলের নজিরবিহীন কোয়াড্রুপল বা চারটি শিরোপা জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছে।

jagonews24

 

গোলকিপার কনর হ্যাজার্ড ও সেন্টার-ব্যাক নিকোলা কাটিচ প্লিমাউথের রক্ষণভাগের প্রধান স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে, হ্যাজার্ড দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একাধিক অসাধারণ সেভ করে হোম পার্কের দর্শকদের মনে আজীবন গেঁথে থাকার মতো মুহূর্ত উপহার দিয়েছেন।

প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল লিভারপুল প্রথমার্ধে একেবারেই ছন্দহীন ছিল এবং মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। তারা তখনই আরও বিপদে পড়ে, যখন ডিফেন্ডার জো গোমেজ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

 

পিছিয়ে পড়ার পর লিভারপুল গতি বাড়ানোর চেষ্টা করলেও হ্যাজার্ড ছিলেন অপ্রতিরোধ্য। তিনি দিওগো জোতার দুর্দান্ত ভলি এবং ডারউইন নুনিয়েজের হেড অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন, যার ফলে প্লিমাউথ ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়।