NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

হাসিনার বক্তব্য প্রকাশে ভারতকে নিয়ে যা বললেন হাসনাত


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১০ পিএম

হাসিনার বক্তব্য প্রকাশে ভারতকে নিয়ে যা বললেন হাসনাত

ভারতে অবস্থানকালে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ২ টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান হাসনাত৷

 

ফেসবুকে হাসনাত লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।

jagonews24.com

 

এদিকে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত এক পোস্ট দিয়ে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।

 

বিবিসি বাংলা আরও জানায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা- মঙ্গলবার রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।