NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

হামলার পর প্রথমবার সাংবাদিকদের যা বললেন সাইফ আলি খান


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৪ পিএম

হামলার পর প্রথমবার সাংবাদিকদের যা বললেন সাইফ আলি খান

গেল ১৫ জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সারা ভারত কেঁপেছে। অভিনেতার বাড়িতে দুষ্কৃতিকারীরা হানা দিয়েছিল। সেসময় বাধা দিতে গেলে ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফ আলি খান। সেই থেকে ব্যক্তিগত জীবনে এক বড় ঝড়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সেইসঙ্গে এই ঘটনা নিয়ে অনেক মুখরোচক গল্পও চারদিকে ছড়াচ্ছে।

এবার মুখ খুলেছেন অভিনেতা। ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এখন খানিকটা স্বস্তি বোধ খরছেন সাইফ। তাই এসছেন প্রকাশ্যে। প্রথমবার কথা বলেছেন সংবাদমাধ্যমে।

 

মুম্বাইয়ে সোমবার এক অনুষ্ঠানে নতুন ছবির কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফ। ডেনিম শার্ট ও জিন্স পরিহিত সাইফের বাঁ হাতে ব্যান্ডেজ ছিল, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। সাংবাদিকরা অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে জানান, ‌‘এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভাল লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত।’

এদিন একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাদের নতুন কাজের টিজার প্রকাশ করে। সেখানে রয়েছে সাইফ অভিনীত ‘জুয়েল থিফ’ সিনেমার কথা। এই সিনেমার প্রেক্ষাপটে একটি মূল্যবান হীরে চুরির ঘটনা রয়েছে। সাইফ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট এবং ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ।

 

সাইফ বলেন, ‘দীর্ঘ দিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভাল সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।’

 

এদিকে সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার শরিফুল ইসলাম শেহজ়াদ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছে যিনি হামলা করেছিলেন তিনি শরিফুলই।