NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

মারা গেছেন স্কুইড গেমের অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪১ পিএম

মারা গেছেন স্কুইড গেমের অভিনেত্রী

জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‌‘স্কুইড গেম’। এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন অভিনেত্রী লি জু-সিল। ৮১ বছর বয়সে এই অভিনেত্রী মারা গেছেন। কোরিয়ান পত্রিকা দ্য চোসুন ইলবো জানিয়েছে, লি রবিবার দক্ষিণ কোরিয়ার উইজিয়ংবুরে তার পারিবারিক বাড়িতে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, পঞ্চাশের দশকে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। সেসময় চিকিৎসকরা বলেছিলেন তিনি আর এক বছরেরও কম সময় বাঁচবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ১৩ বছর পর চিকিৎসকরা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেন। এরপর গেল গেল বছরের নভেম্বরে লি’র শরীরে আবার ক্যান্সার ধরা পড়ে। এর আগে থেকে নানা ধরনের অসুখে ভুগছিলেন তিনি।

 

লি ‘স্কুইড গেম’ সিরিজে পার্ক মাল-সুন চরিত্রের জন্য ব্যাপক পরিচিত। এটি সিরিজটির প্রধান চরিত্র পুলিশ কর্মকর্তা হোওং জুন-হোর মায়ের চরিত্র। তিনি এর সিজন ২ এর প্রথম দুটি এপিসোডে উপস্থিত হয়েছেন। তৃতীয় এবং চূড়ান্ত সিজনেও তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে এই সিজনের শুটিং শেষ হয়েছে। চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

এদিকে জানা গেল, অভিনেত্রী লি জু-সিলের অন্ত্যেষ্টিক্রিয়া ৫ ফেব্রুয়ারি শিনচন সেভারেন্স হাসপাতালে অনুষ্ঠিত হবে।

 

লি ১৯৬৪ সালে অভিনয় শুরু করেন মঞ্চ নাটক এবং ভয়েস অ্যাক্টিংয়ে কাজ করার মাধ্যমে। এরপর আসেন সিনেমায়। তিনি দক্ষিণ কোরিয়াতে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। ২০১৬ সালের জোম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’ -এ সেওক-উর দাদির ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি বেশ কিছু সিনেমা ও জনপ্রিয় কোরিয়ান নাটকে অভিনয় করেছেন।

অভিনেত্রীর মৃত্যুর খবরে তার ভক্তরা এবং ‘স্কুইড গেম’ সিরিজের দর্শক সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

 

তবে নেটফ্লিক্স এবং ‘স্কুইড গেম’ টিম এখনও লি জু-সিলের মৃত্যুর ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করেনি।