NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

সালমানকে বিয়ে করতে চান আমিশা পাটেল


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৫ এএম

সালমানকে বিয়ে করতে চান আমিশা পাটেল

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছাননি। যদিও তার ভক্তদের আশা, বিয়ে করবেন ভাইজান। 

এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করল, পাত্রী কি আমিশা পাটেল? সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠলে অনুরাগীদের সঙ্গে নিজের ইচ্ছের কথা জানান আমিশা। তার পরেই এই দুজনের বিয়ে হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

 

 

যেহেতু সালমান ও আমিশা দু’জনেই এখনও অবিবাহিত। তা হলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা রয়েছে, মজার ছলেই এমন প্রশ্ন আসে এক অনুরাগীর কাছ থেকে। 

সেই প্রসঙ্গে আমিশা পাটেল সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, “ভক্তদের আবদার, ‘সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত।

আপনি দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত’। 

 

এসব শুনে আমি ভাবলাম, এ তো দারুণ! কারণ এমনিতেও দেখতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সবাই। ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির পরে আমাকে আর হৃত্বিককে সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন।

হৃত্বিক তার বিয়ের কথা ঘোষণা করতেই সবার মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।”

 

এর আগেও এক অনুরাগী এক অনুষ্ঠানে আমিশাকে সরাসরি বলেছিলেন, সালমান খানকে তার বিয়ে করা উচিত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “সালমান এখনও বিয়ে করেননি। আমিও অবিবাহিত।

তাই আপনি মনে করছেন, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। 

 

এরপর অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে অভিনেত্রী জানতে চাইলেন, আপনারা কী চান, আমরা বিয়ে করি না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি?” 

সেদিনই মজা করে অভিনেত্রী বলেছিলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। আমিশা বলেছিলেন, “আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত। ছেলে খুঁজে পাচ্ছি না।”

সালমান খান ও আমিশা পাটেলকে সর্বশেষ দেখা গেছে ২০০২ সালে, ডেভিড ধওয়ান পরিচালিত ‘ইয়ে হ্যায় জলওয়া’ সিনেমাতে।