NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

প্রথমবার একসঙ্গে রোমান্স ছড়াবেন রণবীর-জাহ্নবী


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২০ পিএম

প্রথমবার একসঙ্গে রোমান্স ছড়াবেন রণবীর-জাহ্নবী

বলিউড অভিনেতা রণবীর কাপুরের ক্যাসানোভা ভাবমূর্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক করে সবসময়ই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আলিয়া ভাটকে বিয়ে করে সংসার পেতেছেন। বাবাও হয়েছেন এক কন্যার। তবে রোমান্টিক বয়ের তকমাটা সরছে না।

তার এই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চাচ্ছে একটি অতিপরিচিত কন্ডোম উৎপাদক সংস্থা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, রণবীর কাপুরকে তারা মডেল হিসেবে বাছাই করেছেন। তাদের নতুন বিজ্ঞাপনে রণবীরকে হাজির করার চেষ্টা চলছে।

 

শুধু তাই নয়, রণবীরের সঙ্গে রোমান্টিক গল্পের বিজ্ঞাপনটিতে দেখা যাবে কাপুর বাড়ির মেয়ে জাহ্নবীকে। শ্রীদেবী কন্যা লাস্যময়ী হিসেবে এরইমধ্যে পর্দায় ঝলক দেখিয়েছেন। তার উপস্থিতি উপভোগ করেন দর্শক। তাই দর্শককে আকৃষ্ট করতে রণবীর কাপুরের সঙ্গে জাহ্নবীকেই বেছে নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এর কর্ণধার মনে করেন, চেহারা এবং ব্যক্তিত্বের জন্য তাদের পণ্যের প্রচারে রণবীর কাপুর ও জাহ্নবী কাপুর একদম উপযুক্ত। দুই তারকার ইমেজ ক্রেতাদের কাছে তাদের পণ্যটিকে আকর্ষণীয় করে তুলবে।

 

প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই রণবীর ও জাহ্নবীকে প্রস্তাবও দিয়েছে। তবে এখনও তাদের পক্ষ থেকে কোনো নিশ্চিত উত্তর আসেনি।

 

এই মুহূর্তে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘রামায়ণ’ নিয়ে। এ ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘দেবারা’ ছবিতে। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু কাজ।