NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

২৬ বছর পর ফিরছেন গ্যাংস্টার রঘু


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৬ পিএম

২৬ বছর পর ফিরছেন গ্যাংস্টার রঘু

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্তের ক্যারিয়ারে অন্যতম সিনমো ‌‘বাস্তব’। এটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। নির্মাণ করেছেন মহেশ মঞ্জরেকার। গ্যাংস্টারভিত্তিক সিনেমাটি তুমুল সাড়া ফেলেছিল। বক্স অফিসেও ভালো আয় করেছিল এটি। ভারতের গ্যাংস্টার ফিল্ম হিসেবে ছবিটিকে কালজয়ী বলেও মানেন অনেকে। ছবিতে সঞ্জয় দত্তের রঘু চরিত্রটি সিনেমাপ্রেমীদের মধ্যে আজও মুগ্ধতার জন্ম দেয়।

নতুন খবর হলো আবারও রঘু হয়ে পর্দায় ফিরতে চলেছেন সঞ্জয়। ২৬ বছর পর সঞ্জয়কে নিয়েই মহেশ মঞ্জরেকার ‘বাস্তব’ ছবির সিক্যুয়েল নির্মণ করার কথা জানিয়েছেন। তিনি ছবির নাম ঠিক রেখেছেন ‘বাস্তব ২’।

 

বলিউডে বেশ সফল ও মজবুত একটি জুটি সঞ্জয় দত্ত এবং মহেশ মঞ্জরেকারের। এর আগে ‘বাস্তব’, ‘কুরুক্ষেত্র’, ‘হাতিয়ার’, ‘পিতাহ’, ‘বিরুদ্ধ’ এবং ‘বাহ লাইফ হো তো আয়সি’সহ বেশ কিছু ছবিতে একসাথে কাজ করেছেন দুই নায়ক ও পরিচালক। আবারও তারা এক হতে চলেছেন তাদেরই সুপারহিট সিনেমার সিক্যুয়েলে।

 

 

এক সূত্রের বরাতে পিঙ্কভিলা জানিয়েছে, মহেশ মঞ্জরেকার ‘বাস্তব ২’ ছবির জন্য একটি এমন গল্প তৈরি করছেন যা বর্তমান প্রেক্ষাপটে রঘুকে তুলে ধরবে। সঞ্জয় দত্ত এই চরিত্রে ফিরে আসার জন্য খুবই উচ্ছ্বসিত বলেও জানান তিনি। দুজনে শিগগিরই বসবেন ছবিটি নিয়ে।

সূত্রটি আরও জানিয়েছে, এই চলচ্চিত্রটির প্রযোজক হবেন সুবাশ কালে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হতে পারে এর শুটিং।

আরও জানা গেছে, ‘বাস্তব’ ছবির সিক্যুয়েলে সঞ্জয়ের সঙ্গে আরও একজন নায়ককে দেখা যাবে। তিনি এই প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন। তবে ছবিতে অভিনেত্রী হিসেবে কারা থাকছেন সে নিয়ে কিছু জানা যায়নি।

 

সূত্র আর বলছে, ‘বাস্তব ২’ হতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম বৃহত্তম আয়োজনে গ্যাংস্টার ফিল্ম। এর বাজেট হবে বিশাল। নির্মাণে থাকবে অনেক ভিএফএক্সের কাজ।