NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ফেসবুকে পোস্ট দিয়ে এবার উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:১০ এএম

ফেসবুকে পোস্ট দিয়ে এবার উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ

ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বাবার নামে স্ট্যাটাস দেওয়ার পর এবার ক্ষমা চেয়েছেন সাইফ আল মাহমুদ নামের এক যুবক। শুক্রবার (২৪ জানুয়ারি) ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়ে নাহিদের কাছে ক্ষমা চান এই যুবক।

জানা গেছে, এর আগে উপদেষ্টা নাহিদ ও তার বাবাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগের কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাইফ আল মাহমুদ। সেখানে তিনি নাহিদ ও তার বাবার নামে বিভিন্ন কথা লিখেন। শেষে নাহিদ ওই পোস্টে কমেন্টে করে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন দেখতে যাওয়ার চ্যালেঞ্জ জানান। এবং এসব অভিযোগের সত্যতা পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও কথা লিখেন নাহিদ।

 

এর পর সাইফ আল মাহমুদ নামের এই যুবক পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে একটি স্ট্যাটাস দিয়ে নাহিদের কাছে ক্ষমা চেয়েছেন।

নাহিদের কাছে ক্ষমা চেয়ে ওই যুবক লিখেন-আমি তার বাবাকে জড়িয়ে যে পোস্ট দিয়েছি সেটা আমি যে সোর্স, প্রমাণের ভিত্তিতে দিয়েছি সেটা অথেনটিক কি না আমার যাচাই করা উচিত ছিল। এটা আমার প্রথম ভুল। আমার পোস্টে তিনি কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি কিছুটা বুঝি হয়ত আমি ভুল, কারণ সৎ সাহস ছাড়া কেউ এভাবে চ্যালেঞ্জ করতে পারে না।

 

তিনি লিখেন, আমি তাকে কল করি এবং তিনি আমাকে যথেষ্ট বিনয়ের সঙ্গে জানান, ভাই আমি নিজেই কমেন্ট করেছি আপনার সঙ্গে কোনো এভিডেন্স থাকলে আমাকে জানান, কারণ আপনারা বললে আমরা জানবো এবং যে কোনো ব্যবস্থা নিতে পারবো! এবং তার নাম করে কেউ আমাকে হুমকি দিলে যেন আমি তাকে জানাই!

আমি আমার পোস্ট প্রাইভেট করেছি কারণ এটা নিয়ে আমার পরিবারসহ সবাই আমার ভুল ধরিয়ে আমাকে নাড়া দিয়েছিল। আমি কোনো প্রকার চাপ, হুমকি, বা ভয়ে পোস্ট ডিলিট করিনি। করেছি আমি আমার ভুল বুঝতে পেরে।

 

সাইফ আরও লিখেন, আমার এই পোস্ট রিমুভ নিয়ে দয়া করে কেউ কোনো গুজব আমার পক্ষে বা বিপক্ষে ছড়াবেন না। আমাকে নিয়ে ট্রল হচ্ছে বা হবে জানি, কিন্তু পক্ষে বা বিপক্ষে কোনো মিথ্যাচার না করার অনুরোধ রইলো। আমি আবারও নাহিদ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য।