NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক সোহানা সাবা


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ১১:৩৩ পিএম

ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক সোহানা সাবা

কখনোই গড়পড়তা কাজে তাকে পাওয়া যায়নি। শুরু থেকেই কাজ করছেন বেছে বেছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। আজও সেই ধারা অব্যাহত রেখেছেন।

তার শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। তবে নাটক এবং সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার কথা।

 

দুই পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বিচারকের আসনে।

জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 

 

উচ্ছ্বসিত কণ্ঠে সোহানা সাবা বলেন, ‘বৃহন্নলা সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। এরপর বেশ কয়েকবার এই উৎসবে জুরি হিসেবে ডাক পাই।

কিন্তু ব্যস্ততার কারণে সময় মেলাতে পারিনি। আমি জানি এটা সর্বোচ্চ সম্মানের বিষয়। তারপরেও সুযোগ মেলেনি যে কারণে খুব ভদ্রতার সঙ্গে তাদের ‘না’ বলে দিয়েছি প্রতিবার। কিন্তু আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রস্তাব দেয়া হলো জুরি হতে। পাওয়া মাত্রই লুফে নিয়েছি।

 

অভিনেত্রী আরো বলেন, ‘আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ উপহার দেব। বিশ্বাস করুন আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে আপনাদের সবার মুখ রক্ষা করব।’

জানা গেছে, ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে আজ থেকে (১৭ থেকে ২১ জানুয়ারি)। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।