NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২১ নারীসহ আটক ২২


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪৪ এএম

মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২১ নারীসহ আটক ২২

লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) হিড়িক পড়েছে। মোবাইল ফোন, টাকা, ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে এখন পর্যন্ত আট থেকে দশটি জিডি দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে মাহফিল শুরু হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে। অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোর চক্র চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

চুরি ও খোয়া যাওয়ার ঘটনায় নারী চোর চক্র সন্দেহে ২১ নারীসহ মোট ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক নারীদের বেশিরভাগ সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা, ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। ফলে থানা চত্বরে জিডি করতে ভুক্তভোগীদের ভিড় এখনো অব্যাহত।

মাহফিল আয়োজক কমিটির কো-অর্ডিনেটর রায়হান রাজির বলেন, "আমরা সুষ্ঠুভাবে মাহফিল আয়োজনের চেষ্টা করেছি। তবে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক।"

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী বলেন, "এখন পর্যন্ত বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনা তদন্ত করছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।"