NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

৩৩ টাকায় শাকিব খানের ‘দরদ’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৩ এএম

৩৩ টাকায় শাকিব খানের ‘দরদ’

ঢালিউড তারকা শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’ মুখ থুবড়ে পড়েছিল সিনেমা হলে। সর্বভারতীয় সিনেমা হিসেবে প্রচারণা চালানো ছবিটি মুক্তি পায়নি ভারতে। এমনকি পাকিস্তানে চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সেটি। অবশেষে ৩৩ টাকায় ঘরে বসে ছবিটি দেখার সুযোগ করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

গতকাল বৃহস্পতিবার ছবিটি অবমুক্ত হয়েছে আইস্ক্রিনে। আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে জানিয়েছে, দুলু মিয়াকে কি শেষ পর্যন্ত আইস্ক্রিনে খুঁজে পাওয়া যাবে? ছবিটি দেখতে আইস্ক্রিনে খরচ করতে হবে মাত্র ৩৩ টাকা।

 

গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় ঢালিউডের শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ‘দরদ’। সিনেমার গল্পে একের পর এক প্রভাবশালী ব্যক্তিকে খুন হতে দেখা যায়। সবার সন্দেহ হয় দুলু মিয়া নামের এক আটোরিকশা চালককে। দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। প্রেমের গল্পের আবরণে সিনেমাটি মূলত এক সাইকোথ্রিলার। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

 

 

অনন্য মামুন দাবি করেন ‘দরদ’ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় সিনেমা। কিন্তু সিনেমাটি এখনও ভারতে মুক্তি পায়নি। তার আগেই ওটিটি প্ল্যটফর্মে মুক্তি পেল। এরই মধ্যে ছবির নায়ক শাকিব খান তার নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। ‘বরবাদ’ নামে ওই ছবি আসছে পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে।