NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

মারা গেছেন অভিনেতা সুদীপ পাণ্ডে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫২ পিএম

মারা গেছেন অভিনেতা সুদীপ পাণ্ডে

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে মারা গেছেন ভোজপুরি অভিনেতা ও প্রযোজক সুদীপ পান্ডে৷ অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সুদীপ। তার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে তার পরিবার ও অনুরাগীরা। গতকাল বুধবার বেলা ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সুদীপ ২০০৭ সালে 'ভোজপুরিয়া ভাইয়া' ছবির মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। দ্রুত একজন অ্যাকশন তারকা হিসেবে পরিচিতি ও খ্যাতি অর্জন করেন তিনি। ‘প্যায়ার মে’, ‘বলওয়া’ এবং ‘ধরতি’র মতো কিছু ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন সুদীপ।

 

২০১৯ সালে তাকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’-এ দেখা গিয়েছিল । সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’ ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু তা আর শেষ করা হল না৷ হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় অভিনেতাকে।