NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল পর্দায় দাপুটের সঙ্গে অভিনয় করে চলেছেন। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব যথাযথ পালন করছেন। এ কাজের পাশাপাশি প্রায়ই অসহায় মানুষের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় এ খল-অভিনেতাকে। এবার তার মা প্রয়াত হাজি জবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করলেন ডিপজল।

গাইবান্ধার তালুক রিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন প্রযোজক-অভিনেতা ডিপজল। এর আগে ২০২৩ সালে এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয়।

 

সম্প্রতি মসজিদটির নির্মাণকাজ শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ডিপজল নিজেই জানিয়েছেন সে কথা। মসজিদ নির্মাণ শেষে এখন মাদরাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদরাসা পরিচালনার যাবতীয় দায়িত্ব তিনি নিজেই সামলাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

এদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’ ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করছেন ডিপজল। বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান বলেও জানান অভিনেতা।

 

উল্লেখ্য, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায়।