NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

অনুমতি ছাড়া ছবি তোলায় ধমকালেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০৫ পিএম

অনুমতি ছাড়া ছবি তোলায় ধমকালেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান বেশ ঠান্ডা মাথার মানুষ। শুধু তাই নয়, অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ কিংবা আলাপচারিতার সময় তিনি খোশ মেজাজে থাকেন। তাই বলে তার সঙ্গে যা ইচ্ছা তা করা যাবে না মোটেই। এবার যেন সেই প্রমাণ দিলেন কিং খান।

বিষয়টি পরিষ্কার করেই বলা যাক। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাহরুখের দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম বাদশার সম্পর্কের বলতে গিয়ে জানান, ‘তারকাদের নিয়ে সব সময়ই অনুরাগীদের মধ্যে উন্মাদনা দেখা যায়। অনেক সময়ই সেই উন্মাদনা অতিরিক্ত হয়ে যায়। আমার মতে তারকারাও রক্ত মাংসের মানুষ। তাদেরও একটা কমফোর্ট জোন রয়েছে’।

 

এ সাক্ষাৎকারে ইউসুফ আরও বলেন, ‘একবার বিমানবন্দরে শাহরুখের সঙ্গে সেলফি তোলার জন্য এক ভক্ত, একেবারে শাহরুখের গায়ে ঝাঁপিয়ে পড়েন। শাহরুখ খুবই বিরক্ত হয়েছিলেন। জোর ধমক দিয়েছিল। সাধারণত এই রূপে শাহরুখকে আগে কখনো দেখা যায়নি। অনুরাগীদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীতভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না। এইটুকু ভদ্রতা তো তারকারাও আশা করেন।’

অনুমতি ছাড়া ছবি তোলায় ধমকালেন শাহরুখ

 

এদিকে গত বছরের ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ। নিয়ম ভেঙে তিনি এবার মাঝরাতেই মান্নাতের ছাদ থেকে অনুরাগীদের সামনে আসেন। তার বাড়িজুড়ে তখন কড়া নিরাপত্তা বেষ্টিত ছিল। তবে সারাটাদিন আর একবারও শাহরুখকে দেখতে পাননি তার অনুরাগীরা। এমনকী মুম্বাই পুলিশের তৎপরতায় মান্নাতের আশপাশে দাঁড়াতেও পারেনি কেউ।

  •  

জন্মদিনে শাহরুখকে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। মান্নাতের নিরাপত্তায় থাকা সব মুম্বাই পুলিশকর্মীকে খাবারের বাক্স পাঠিয়েছেন বাদশা। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন ধন্যবাদের বার্তা! এরকম একটা মানুষও রেগে যান!