NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

দুর্ঘটনায় আহত হয়ে যে সিদ্ধান্ত নিলেন পুষ্পার নায়িকা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০৫ পিএম

দুর্ঘটনায় আহত হয়ে যে সিদ্ধান্ত নিলেন পুষ্পার নায়িকা

দেশের গন্ডি পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক একজন তারকা হিসেবে। বলছি দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেত্রী রাশমিকা মান্দানার কথা। সম্প্রতি এক দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ব্লকবাস্টার সিনেমা সিরিজ পুষ্টার এই নায়িকা। বাধ্য হয়েই নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আপাতত সব রকম সিনেমার শুটিং থেকে দূরে থাকবেন তিনি। সুস্থ না হয়ে সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ নামে ছবির শুটিংয়ে অংশ নেবেন না রাশমিকা।

 

পিঙ্কভিলার সূত্রে জানা গেছে, রাশমিকা ১০ জানুয়ারি ‘সিকান্দার’ সিনেমার শেষ শিডিউলের শুটিং শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া তিনি থামা সিনেমার শুটিংও শুরু করতে যাচ্ছিলেন। আয়ুষ্মান খুরানার সঙ্গে। তবে শুটিং শুরুর আগেই জিম করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন নায়িকা। এ কারণেই শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

সূত্রটি পিঙ্কভিলাকে আরও জানিয়েছে, ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা সম্প্রতি জিম করতে যান। সেখানে অসাবধানতায় আঘাতপ্রাপ্ত হন তিনি। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এখন তিনি অনেকটা সুস্থ অনুভব করছেন বলেও জানা গেছে।

 

সুস্থ হয়েই তিনি ‘সিকান্দার’ ও ‘থামা’ ছবির কাজ শেষ করবেন। এরপর যোগ দেবেন আরও কিছু নতুন সিনেমায়। চলতি বছরটা বেশ ব্যস্ততায় কাটবে এই তারকার।