NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

নাচ অশ্লীল বলে কটাক্ষ, পাল্টা জবাব দিলেন উর্বশী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৫ এএম

নাচ অশ্লীল বলে কটাক্ষ, পাল্টা জবাব দিলেন উর্বশী

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও বছর ৬৪-এর অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে কটাক্ষ করছেন অনেকেই। 

উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খানও। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করতেই গর্জে উঠলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।’

কমলের এমন কথায় চুপ থাকেননি উর্বশী। পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায় যারা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তাও কাদের? যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয় বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলছেন, এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিয়োগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।

আর একজন মন্তব্য করেছেন, অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে। সূত্র: আনন্দবাজার।