NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৪২ পিএম

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এতো শাখা নেই। প্রায় সব দেশেই এসব দলের শাখা আছে। তবে সেখানে তারা একে অপরের চরম শত্রু ভাবাপন্ন, যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করছে।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে এমন শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ইমেজ ও ব্রান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে; আমাদের আরও ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে, যা বিশ্বে খারাপ প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করে বলেন, অধিকাংশ মিথ‍্যা তথ‍্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা।

তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের রোডম‍্যাপ আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন। তাই সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ক্ষমতার পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন- এমন পরিস্থিতি মোকাবিলায় দ্রুতই রোডম্যাপ দেওয়া হবে।

তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন; কেউ তখন সেখানে সহজে ইনভেস্ট করতে চান না। কাজেই এটা আমাদের জন্য কঠিন কাজ। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে।

অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারী আছেন, ইনক্লুডিং এনআরবিরাও। যারা ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, নিরাপত্তা পেলে তারাও ঝটপট আসবেন। নিশ্চয়তা না মিললে তারা আসবেন না। এটা খুবই স্বাভাবিক। কারণ আপনার অর্থের যে নিরাপত্তা, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা অনস্বীকার্য।