NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

স্বাধীনতা দিবসে হবে ৪ তারকার যুদ্ধ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৯:২৭ এএম

স্বাধীনতা দিবসে হবে ৪ তারকার যুদ্ধ

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। সাধারণত বক্স অফিসের জন্য এই তারিখটি বেশ গুরুত্বপূর্ণ এবং লাভজনক সময়। প্রতি বছরেই এই দিনে দেখা যায় সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এই বছরও তার ব্যতিক্রম নয়। বড় বড় তারকারা হাজির হবেন একসঙ্গে বক্স অফিসের ময়দানে। চলবে আধিপত্য বিস্তারের যুদ্ধও।

সেই তারকাদের তালিকায় আছেন রজনীকান্ত, সানি দেওল, আমির খান ও হৃতিক রোশন।

 

অদিত্যা চোপড়া আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ‌১৫ আগস্ট তার ‌‘ওয়ার ২’ ছবিটি মুক্তি দেবেন। এই ছবিতে হৃত্বিক ফিরবেন আবারও যোদ্ধার ভূমিকায়। তারসঙ্গে ভিলেন চরিত্রে দেখা যাবে এনটিআর জুনিয়রকে। এবার শোনা যাচ্ছে, আগস্টের ১৫ তারিখে তিনটি বড় ছবির মোকাবিলা করতে হবে ‌‌‘ওয়ার ২’-কে।

একটি বিশ্বস্ত সূত্রের বরাতে পিঙ্কভিলা জানায়, আমির খান তার প্রযোজিত ‌‘লাহোর : ১৯৪৭’ ছবির মুক্তি পরিকল্পনা করছেন। ছবিটিকে সাফল্যের মুখ দেখাতে বক্স অফিসে তিনিও যে প্রভাব ফেলবেন তা তো স্পষ্ট। রাজকুমার সান্তোশি পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ছবিতে আমির খান নিজেও একটি বিশেষ ক্যামিও চরিত্রে থাকবেন।

 

সূত্র দাবি করছে, ছবিটি ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার গল্পে নির্মিত হচ্ছে। তাই ১৫ আগস্টই মুক্তির উপযুক্ত সময়।

 

স্বাধীনতা দিবসে ‘কুলি’ নামক আরেকটি ছবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ওয়ার ২’। এই ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। আর এতে অভিনয় করছেন ভারতের সিনেমার সবচেয়ে বড় তারকা রজিনীকান্ত। এই সিনেমাতেও আমির খান একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন।