NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

দাবানলের প্রভাবে অস্কার কার্যক্রমও স্থগিত, বাড়লো ভোটের সময়


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৮ এএম

দাবানলের প্রভাবে অস্কার কার্যক্রমও স্থগিত, বাড়লো ভোটের সময়

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বুধবার (৮ জানুয়ারি) অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে, চরম চাপের মুখে পড়েছে অগ্নিনির্বাপণ ও পানি সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় এক লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় হলিউডের অনেক তারকাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি হলিউডের অনেক আয়োজন স্থগিত করা হয়েছে। এবার জানা গেল, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অস্কার মনোনয়ন ঘোষণাও স্থগিত করা হয়েছে। তাই ভোটিংয়ের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।

 

৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্কার মনোনয়ন ভোটিং ১২ জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। সেটি বাড়িয়ে এখন ১৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর ফলে অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ ১৭ জানুয়ারির পরিবর্তে ১৯ জানুয়ারি করা হয়েছে।

 

অ্যাকাডেমির পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় সিইও বিল ক্রেমার বলেন, ‘আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।’

 

অস্কার ছাড়াও বেশ কিছু সিনেমার প্রিমিয়ার, প্রেস কনফারেন্স বাতিল করা হয়েছে। ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান স্থগিত করে ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।