NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

এবার মুখ ঢাকা বোরকা পরে ভাইরাল সিমরিন লুবাবা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৪ এএম

এবার মুখ ঢাকা বোরকা পরে ভাইরাল সিমরিন লুবাবা

সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। নিয়মিতই কাজ করে যাচ্ছেন অভিনয় ও মডেলিংয়ে।

তবে নানা কারণে ভাইরাল হতেও দেখা যায় তাকে। কখনো শব্দ উচ্চারণের ভুলে, কখনো ভুল মন্তব্য করে বিতর্কের মুখে পড়তে হয়েছে লুবাবাকে। একবার ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের স্বীকার হন এই শিশুশিল্পী। গেল বছরের জুলাইয়ে বাংলাদেশের রাজধানী হিসেবে পাবনার নাম বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে পরিণত হন তিনি। অক্টোবর মাসে ভাইরাল হন নিজেকে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে। অনেকে মনে করেন, সবার দৃষ্টি আকর্ষণ করতেই ইচ্ছে করে ভুল করেন সিমরিন লুবাবা, তৈরি করেন বিতর্ক।

 

এবার সিমরিন লুবাবা ভাইরাল হলেন মুখ ঢাকা বোরকা পরে ছবি পোস্ট করে। গেল বছরের শেষদিক থেকে হঠাৎ করে নিজেকে বোরকা ও হিজাব পরে প্রকাশ করেন লুবাবা। এ নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বোরকা পরার জন্য। অনেকে আবার বিষয়টিকে ‘আলোচনায় থাকার চেষ্টা’ দাবি করে কটাক্ষ করেছেন।

 

তবে ৪ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ছবি দিয়ে চমকে দিয়েছেন সিমরিন লুবাবা। সেখানে তাকে দেখা গেছ মুখ ঢেকে বোরকা পরে হাজির হতে। আগেও বোরকা পরেছেন তিনি, তবে সেখানে মুখ খোলা ছিল তার। তাই এবার মুখ ঢাকা ছবিতে লুবাবার ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। তার পোস্টটি ভাইরাল হয়েছে। ১৪ ঘণ্টার ব্যবধানে তার পোস্টটিতে রিয়েক্ট পড়েছে প্রায় ৯ হাজার। সেটিতে কমেন্ট পড়েছে এক হাজারেরও বেশি। সেই মন্তব্যে আছে ভালো ও মন্দ দুরকম প্রতিক্রিয়াই।

 

ভাইরাল হওয়া পোস্টটিতে সিমরিন লুবাবা লাভ ইমোজি যোগ করে ক্যাপশন দিয়েছেন, ‘মাশাল্লাহ বলতে ভুলবেন না’। অনেক নেতিবাচক মন্তব্য থাকলেও পোস্টটিতে ‘মাশাল্লাহ’ মন্তব্যের বন্যা বয়ে গেছে।