NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
Logo
logo

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৩২ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (৪ জানুয়ারি)। এ উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চেীধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানো হয়। এসময় বিমানের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও ৪ জানুয়ারি বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। একই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।