NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রোজার ছবিতে তাহসানের প্রশ্ন, সেই তুমি কে?


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৫ এএম

রোজার ছবিতে তাহসানের প্রশ্ন, সেই তুমি কে?

নতুন জীবনে সংগীত-অভিনয়শিল্পী তাহসান খান। বিয়ে করছেন এই তারকা। বধূর নাম রোজা আহমেদ। গতকাল (৩ জানুয়ারি) রাত থেকেই এটি নিয়ে কথার চালাচালি।

অবশেষে রোজাকে সামনে আনলেন গায়ক। হাতে হাত রেখে আদুরে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে প্রশ্ন জুড়ে দিয়েছেন, সেই তুমি কে?

 
শনিবার (৪ জানুয়ারি) ফেসবুকে শেয়ার করা ছবির সঙ্গে তাহসান একটি গানের পঙ্‌ক্তি জুড়ে দেন। ঠিক প্রশ্নও নয়, তার নিজের গানের গোটা চারেক বাক্য সেঁটে দিয়েছেন ছবির পোস্টে।

লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

তার মানে তাহসান আবারও নিশ্চিত করছেন রোজার সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়।

 
সেসব বিষয়ে তাহসান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।

একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।’

ঘনিষ্ঠজনদের মতে, ঘরোয়া আয়োজনে তাদের গায়েহলুদ ও বিয়ে হয়েছে। রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান।

শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।