NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

যৌন হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ১১:৩৭ পিএম

যৌন হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

আন্ডারওয়ার্ল্ড সিনেমার তারকা কেট বেকিনসেল। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শুটিং সেটে যৌন হয়রানির ভীতিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। সম্প্রতি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার পরিচালক এবং সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে অভিনেত্রী ব্লেক লাইভলির যৌন হয়রানির অভিযোগের প্রতিক্রিয়া দেখে উৎসাহিত হয়ে কেট এই ভিডিওটি পোস্ট করেছেন।

সেখানে বেকিনসেল জানান, তিনি লাইভলির প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি এই বিষয়টি সামনে নিয়ে আসার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে এটি একটি পুরনো সমস্যা। এটি এখনো অব্যাহত রয়েছে।

 

বেকিনসেল তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, একবার তিনি একটি সিনেমার সেটে ‘কন্ট’ নামে সম্বোধিত হন। কারণ তিনি এক পুরুষ সহ-অভিনেতাকে সমালোচনা করেছিলেন। ওই অভিনেতা প্রতিদিন সেটে মদ্যপ অবস্থায় আসতেন। তিনি বলেন, ‘ও সে সময় কিছু ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। আমি তার প্রতি সহানুভূতি দেখাই। কিন্তু আমি এবং ক্রু সদস্যরা প্রতিদিন ছয় ঘণ্টা অপেক্ষা করতাম তার জন্য। সে ছিল নেশায় আসক্ত। তার সংলাপগুলো আয়ত্ব করতে সময় লেগে যেত। তার জন্য আমার শিডিউল দীর্ঘ হয়ে যেত। কোনো সন্ধ্যাতেই আমি আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে পারতাম না। বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করায় সে ক্ষেপে গিয়েছিল। আমাকে অবজ্ঞা ও নোংরা ভাষায় সম্বোধন করা হয়।’

তিনি আরও জানান, দুটি সিনেমার সেটে তাকে কঠোর ডায়েট এবং ব্যায়াম করতে বাধ্য করা হয়েছিল। যার কারণে তার মাসিক বন্ধ হয়ে যায়। এছাড়াও একটি অ্যাকশন সিনেমার শুটিংয়ের সময় তার সহ-অভিনেতা তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। তার প্রতিবাদ করতে গেলে সেটে তাকে বয়কট করা হয়।

 

কেট বেকিনসেল আরও শেয়ার করেছেন, ‘আমার তখন মিসক্যারেজ হয়েছিল। তার পরের দিনই আমাকে একটি ফটোশুটে অংশ নিতে বাধ্য করেছিলেন এক প্রকাশক। আমি যেতে রাজি ছিলাম না, কারণ আমার রক্তপাত হচ্ছিল। কিন্তু সেই প্রকাশক আমাকে মামলার হুমকি দিয়েছিলেন। শিল্পী তো দূর, একজন নারীর প্রতিও তিনি সম্মান দেখাননি।’

বেকিনসেল আরও জানান, ১৮ বছর বয়সে একটি ক্রু সদস্য তাকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। তিনি ঘটনাটি তার সহ-অভিনেত্রীদের জানালে তারা পাত্তা দেননি। এমন ভাব করছিলেন যেন সেটাই নিয়ম।

 

তিনি জানান, ‘নারী শিল্পীদের প্রতি এমন অসম্মান চিরকাল ধরেই যেন চলতে থাকবে। আমি ৪৭ মিলিয়ন গল্পকে উদাহরণ হিসেবে টানতে পারি। আমি ব্লেক লাইভলির প্রতি কৃতজ্ঞ, যিনি এই বিষয়টি সামনে এনেছেন। তার জন্য আজ নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।’