NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
Logo
logo

৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেল তাজ, পাত্রী কে?


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ১২:৪৪ এএম

৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেল তাজ, পাত্রী কে?

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বাগদান সম্পন্নের খবর পাওয়া গেছে। গত রবিবার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

তারা হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

 


 

সোহেল তাজ শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। কনে হলেন আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।


 

বাংলাদেশের রাজনীতিতে সোহেল তাজ একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।