NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ছবির পোস্টে কাকে ইঙ্গিত করে লিখলেন বুবলী?


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫১ এএম

ছবির পোস্টে কাকে ইঙ্গিত করে লিখলেন বুবলী?

শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে এলেও এখন নিয়মিত হয়েছেন বিভিন্ন নায়কের বিপরীতে। তিনি শবনম ববুলী। মাঝে অবশ্য শাকিবের সঙ্গে জড়িয়েছেন প্রেম, বিয়েতে। দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে।

তার সঙ্গে অবশ্য শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের দ্বন্দ্ব পুরনো। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
কয়েক দিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না।
আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি।
বুবলীর নাম না উল্লেখ করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এত দিন। এ প্রসঙ্গে নীরব ছিলেন এই নায়িকা। 
তবে আজ সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ইন দ্য ফেসব অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘অবাস্তবতার মুখে, নীরবতাই সেরা জবাব।’

 

নীরব থাকাকেই বড় জবাব ভাবছেন এই নায়িকা।

তাতে অবশ্য বোঝা যায় আপাতত দুজনকে কথার যুদ্ধে দেখা যাচ্ছে না।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।