NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৫, ১০:৪৫ পিএম

প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার

দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশ্যে এলো প্রসেনজিৎ-শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার। প্রকাশের পরই দর্শকদের বার্তা দিল টিজারটি, বেশ জমকালো ধামাকা আসতে চলেছে পর্দায়।

প্রি-টিজারের শুরু হয় ভবানী পাঠকের দুর্ধর্ষ লুক দিয়ে।

এই চরিত্রে যেন প্রসেনজিৎ চ্যাটার্জি সমার্থক হয়ে উঠেছেন। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। প্রথম লুকেই সাড়া ফেলে দেন সুপারস্টার।
এই চরিত্রের জন্য নিজেকে পুরো পাল্টে ফেলেছেন তিনি।

 

5

টিজারে শ্রাবন্তীকে প্রথমে দেখা যায় প্রফুল্লর রূপে। এই প্রফুল্লই ভবানী ঠাকুরের আশীর্বাদে চোখের জল মুছে হয়ে ওঠে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতসম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’। মাত্র ৫৫ সেকেন্ডের প্রি-টিজারটি দেবী চৌধুরানীর গল্পের প্রাথমিক বার্তা দিয়েছে দর্শকদের।

সেই সঙ্গে সংগীত পরিচালক বিক্রম ঘোষের মিউজিক প্রশংসা করার মতোই।

 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে নিয়ে সিনেমা আগেও হয়েছে। দোর্দণ্ডপ্রতাপ ডাকাত রানীর চরিত্রে সুমিত্রা দেবী, সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন, এবার শ্রাবন্তীর পালা। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাতে কোনও কমতি রাখেননি শ্রাবন্তী।

ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। আবার শিখেছেন যুদ্ধকলা।

 

শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে সিনেমার শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। ২০২৫ সালের ১ মে মুক্তি পাবে সিনেমাটি।