NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

গান বন্ধ করে মঞ্চ থেকে নেমে গেলেন মোনালি ঠাকুর


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৫, ০১:৪২ এএম

গান বন্ধ করে মঞ্চ থেকে নেমে গেলেন মোনালি ঠাকুর

ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর অনুষ্ঠান চলাকালে মেজাজ হারালেন। প্রচণ্ড রেগে অনুষ্ঠানের মাঝখানে গান বন্ধ করে তিনি মঞ্চ থেকে নেমে যান।

রবিবার (২২ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন মোনালি। সেখানে তিনি মেজাজ হারান। শ্রোতা-দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে মঞ্চ থেকে নেমে যান এ গায়িকা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রোতাদের কাছে ক্ষমা চাইছেন মোনালি। সে সময়ই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। মঞ্চ তৈরির ক্ষেত্রে নাকি অনেক অবহেলা ছিল। এর কাঠামো নিয়েও নানান অভিযোগ করেছেন এ শিল্পী।

এ প্রসঙ্গে মোনালি বলেন, ‘আমি খুবই দুঃখ পেয়েছি। আমি ও আমার দল এ অনুষ্ঠানে আসার জন্য খুবই উচ্ছ্বসিত ছিলাম। মঞ্চের অবকাঠামো নিয়ে আর মুখ খুললাম না। এটা তো আয়োজকদের দায়িত্ব। কিন্তু মঞ্চটা যেভাবে নির্মাণ করা হয়েছে, তা আমি বলে বোঝাতে পারব না।’

 

এ কণ্ঠশিল্পী আরও বলেন, ‘আমার গোড়ালিতে বড় চোট লাগতে পারে। ওদের কিন্তু আমি জানিয়েছিলাম। আমার নৃত্যশিল্পীরা আমাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু সব কিছু এলোমেলো এখানে। আমি তবুও চেষ্টা করছিলাম, কারণ আপনাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্যই এখানে এসেছেন। তাই আপনাদের কাছে আমিই দায়বদ্ধ।’

 

মোনালি জানান, তিনি কখনোই নিজের দায় এড়িয়ে যেতে চান না। দায়িত্ব পালন করতে ভালোবাসেন। দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে মোনালি বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থী যে আমাকে এই অনুষ্ঠান এখানেই থামাতে হচ্ছে। কিন্তু এখানেই আমি আবার অনুষ্ঠান করতে আসব, কথা দিচ্ছি। এরচেয়ে অনেক ভালো অনুষ্ঠান আপনাদের সবার জন্য আয়োজন করতে পারব বলে মনে হয়। তাই দয়া করে আমাকে ক্ষমা করবেন।’