NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৬:৪৬ এএম

চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় করেননি, শাশুড়িও তার কথা কাজে ভীষণ মুগ্ধ। ক্যাট ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে তিনি পুরোপুরি পঞ্জাবি পরিবারের মানুষে পরিণত হয়েছেন।

সম্প্রতি ক্যাটের শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন। শাশুড়ি-বৌমার এ জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। এখানেই শেষ নয় শাশুড়ি-বৌমার রসায়ন। ক্যাটরিনার প্রতি যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা।

 

ক্যাটরিনার কালো রেশমি চুলের পেছনে তার নাকি অনেক ভূমিকা রয়েছে। নিজে হাতে নাকি ক্যাটরিনার জন্য বিশেষ এক ধরনের তেল তৈরি করে দেন বীণা কৌশল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এ বিশেষ তেলের কথা। তিনি বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকি, অ্যাভাকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারি।’

 

চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল তাদের বিয়ের আসর। কিন্তু বিয়ের আগের দিন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি তারা। তাদের পরিবারও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেনি।

ভিকি ও ক্যাটরিনা এখন পর্যন্ত একসঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি। করণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভালো। তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।

 

ভিকি এ মুহূর্তে ব্যস্ত ‘লভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। শেষ তাকে দেখা গিয়েছে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।