NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৩ পিএম

৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান। 

তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ জানান, বিমানবন্দর টার্মিনাল থেকে ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন।