NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
Logo
logo

হাসান আরিফের দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৫ পিএম

হাসান আরিফের দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ।

আগামী সোমবার সকাল ১০টায় তাঁর মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, তাঁর মেয়ে কানাডা থেকে ফিরবেন রবিবার (২২ ডিসেম্বর)। মেয়ে ফিরলে দাফন করা হবে তাঁকে।

 


 

শুক্রবার (২০ ডিসেম্বর) উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।


 

তাঁর প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নাম্বার বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে।